০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে গণমাধ্যমকর্মীদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ শেষ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পটুয়াখালীতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে ৪ থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।

রোববার (৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের দরবার হলে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামান এনডিসি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ ঝুঁকি, অভিযোজন ও জলবায়ু সহনশীলতার পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সমস্যা সংবাদে তুলে ধরার কৌশল নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা ও জলাবদ্ধতার মতো ঝুঁকিতে থাকা উপকূলীয় মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে গণমাধ্যমকর্মীদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ শেষ

আপডেট সময় : ০৪:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬