০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হ্যাটট্রিকসহ ৭ উইকেট, বিশ্বরেকর্ড গড়লেন চামারি আতাপাত্তু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ইতিহাস গড়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। মাত্র ৫ রান খরচ করে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি হ্যাটট্রিক করেছেন এই অলরাউন্ডার।

বুধবার (২ সেপ্টেম্বর) দুবাইয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩.৩ ওভার বোলিং করে ৫ রানে ৭ উইকেট নেন ৩৬ বছর বয়সী আতাপাত্তু। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশের নারী বোলারদের মধ্যে এটিই প্রথম ৭ উইকেট শিকারের ঘটনা।

নারী টি-টোয়েন্টির ইতিহাসে এক ম্যাচে ৭ উইকেট নেওয়া ষষ্ঠ বোলারও হলেন আতাপাত্তু। একই সঙ্গে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে এটিই এখন সেরা বোলিং ফিগার।

এর আগে এশিয়া কাপে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল থাইল্যান্ডের ওংপাকা লিংপ্রাসার্টের। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে নীলক্ষ্মী সিলভা ৩৫ বলে ৫০ রান করেন। আতাপাত্তু নিজে ব্যাট হাতে করেন ৯ রান।

জবাবে আতাপাত্তুর ঘূর্ণিতে মাত্র ৪৯ রানে অলআউট হয়ে যায় ইন্দোনেশিয়া। একপর্যায়ে ৩৬ রানে ৬ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ইনিংসের শেষ দিকে নিজের তৃতীয় ওভারে টানা তিন বলে কাড়েক মারিয়ানি, সান মায়প্রিয়ানি ও দারা পরমিতাকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন আতাপাত্তু। তাঁর বিধ্বংসী বোলিংয়ে ৭৫ রানের জয় পায় শ্রীলঙ্কা।

এই জয়ে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিফাইনালের পথে এগিয়ে গেল শ্রীলঙ্কা। আগামী রোববার নিজেদের পরবর্তী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কানরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হ্যাটট্রিকসহ ৭ উইকেট, বিশ্বরেকর্ড গড়লেন চামারি আতাপাত্তু

আপডেট সময় : ১২:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬