০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

১০ম গ্রেডে উন্নীতকরণসহ নিয়োগের দাবি রেডিওলজি টেকনোলজিস্টদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৮৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের রেডিওলজি টেকনোলজিস্টদের ১০ম গ্রেডে উন্নীতকরণসহ সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টস আয়োজিত ‘১৭তম ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড সায়েন্টিফিক সেমিনার-২০২৬’-এ এ দাবি উঠে আসে।

দুই দিনব্যাপী এ সম্মেলন ২৭ ও ২৮ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশ-বিদেশের রেডিওলজি ও ইমেজিং প্রযুক্তিবিদরা অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, সারাদেশে প্রায় ১২ হাজার রেডিওলজি টেকনোলজিস্ট রয়েছেন। স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে। এর পাশাপাশি রেডিওলজি টেকনোলজিস্টদের নিয়োগের বিষয়েও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। স্বাস্থ্যসেবার আধুনিকায়নে দক্ষ টেকনোলজিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

রেডিওলজি টেকনোলজিস্টদের দীর্ঘদিনের ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে সুপারিশ করার আশ্বাস দেওয়া হবে। তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার, অধ্যাপক হুমায়ুন কবির এবং ভারতের রেডিওলজি ও ইমেজিং টেকনোলজিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহনলাল ভগওয়াত। এছাড়া নেপালের সাধারণ সম্পাদক পাভুপ্রকাশ পিমালসিনা ও থাইল্যান্ডের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাপাপং পোগনাপাং বক্তব্য দেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১০ম গ্রেডে উন্নীতকরণসহ নিয়োগের দাবি রেডিওলজি টেকনোলজিস্টদের

আপডেট সময় : ০৩:১৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬