০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

পুলিশে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১৫৬১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার নিরস্ত্র সাব-ইন্সপেক্টর (এসআই), ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সব মিলিয়ে পুলিশের জনবল বাড়াতে নতুন করে ১৪ হাজার ৪০০ পদ সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের আগে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের জনবল বাড়ানোর লক্ষ্যে নতুন করে ৪ হাজার নিরস্ত্র এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদ সৃজনের পর নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর ফলে দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি রংপুর জেলাতেও পুলিশের জনবল বাড়বে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, পুলিশের জনবল বৃদ্ধির জন্য ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে এবং অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। একই সময়ে তিনি ১৮০টি শূন্য সার্জেন্ট পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া শুরুর কথাও জানিয়েছিলেন।

এদিকে ৪ হাজার নিরস্ত্র এসআই পদ সৃজনের বিষয়টি নিয়ে চলতি বছরের মার্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের নোটিশে পুলিশ অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটে গ্রেড-১০-এর ৪ হাজার নিরস্ত্র এসআই পদ সৃজনের প্রস্তাবের কথা উল্লেখ করা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি পূরণ করা হবে। এ জন্য উন্নত অর্গানোগ্রাম ও সরঞ্জামভুক্ত পুলিশের প্রয়োজনীয় যানবাহন ও জলযান রাজস্ব বাজেটের আওতায় কেনা হবে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে পুলিশের জনবল বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি সেবার সক্ষমতা বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে ৪ হাজার এসআই সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নিয়ে পুলিশের অধস্তন পর্যায়ের কিছু সদস্যের মধ্যে পদোন্নতির সুযোগ কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুলিশে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ

আপডেট সময় : ০৪:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬