০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০, আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় রোববার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে প্রবল বৃষ্টিপাতের কারণে কোনাক্রির গিবেসেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ওই আবর্জনার স্তূপটি এত বড় ছিল যে সহজেই একটি বহুতল ভবন চাপা দিতে পারত।

এর আগে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা আবর্জনার স্তূপটি সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল গিনি সরকার। তবে সেই ঘোষণার এক সপ্তাহের মধ্যেই ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা।

ধসে পড়া আবর্জনার নিচ থেকে মরদেহ ও জীবিতদের উদ্ধারে উদ্ধারকারী দল এক্সক্যাভেটর ব্যবহার করে অভিযান চালায়। দুর্ঘটনায় সিরে দিয়োলো নামে এক নারী তার পাঁচ সন্তানকে হারিয়েছেন।

তিনি বলেন, “আমি আমার সব সন্তানকে হারিয়েছি। ঈশ্বরের ওপর ভরসা করা ছাড়া আমার আর কোনো পথ নেই।”

খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ গিনি বিশ্বের অন্যতম বৃহৎ বক্সাইট মজুতের অধিকারী। দেশটিতে উল্লেখযোগ্য পরিমাণ লৌহ আকরিকের মজুতও রয়েছে। তবে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও গিনির অবকাঠামো দুর্বল এবং দেশটি বিশ্বের দরিদ্র দেশগুলোর তালিকায় রয়েছে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, গিনির জনসংখ্যা প্রায় ১ কোটি ৫১ লাখ। এর মধ্যে প্রায় ৩৭ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন।

সূত্র: রয়টার্স

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০, আহত ২২

আপডেট সময় : ১২:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬