০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

বিয়ে করলেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস, পাত্রী কে?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৫৫৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের বিয়ের খবর ঘিরে ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে আলোচনা। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের সাবেক এই তারকা ডিফেন্ডারের জীবনসঙ্গিনী কে—এ নিয়েও আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

জানা গেছে, রবার্তো কার্লোস বিয়ে করেছেন স্পেনের মরক্কো বংশোদ্ভূত সৌহাইলা এল তাহিরিকে। তিনি পেশায় একজন ফিফা-স্বীকৃত প্লেয়ার্স এজেন্ট। ফুটবল অঙ্গনে কাজ করার সুবাদেই কার্লোসের সঙ্গে তার পরিচয় হয়। পরে সেই সম্পর্ক রূপ নেয় বিয়েতে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৫ জুলাই পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে বিয়ের ছবি প্রকাশ্যে আসে ১৭ আগস্টের পর। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

এদিকে, রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর নিয়েও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তুরস্কের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, ব্রাজিলের মুসলিম কমিউনিটির এক ইসলামিক স্কলারের সঙ্গে যোগাযোগের পর তিনি ইসলাম গ্রহণ করেছেন।

তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলী শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, সাও পাওলোর ইসলামিক স্কলার শেখ জিহাদ হামাদার সঙ্গে যোগাযোগের পর কার্লোস শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন।

তবে রবার্তো কার্লোস নিজে কিংবা তার কোনো আনুষ্ঠানিক প্রতিনিধি এখনো এ বিষয়ে কোনো নিশ্চিত বক্তব্য দেননি। ফলে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফটব্যাক হিসেবে পরিচিত। ব্রাজিলের হয়ে তিনি ২০০২ বিশ্বকাপ জয় করেন। এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন একাধিক চ্যাম্পিয়ন্স লিগ ও ঘরোয়া শিরোপা। দুর্দান্ত গতি ও শক্তিশালী ফ্রি-কিকের জন্য বিশ্বজুড়ে তার আলাদা পরিচিতি রয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিয়ে করলেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস, পাত্রী কে?

আপডেট সময় : ১২:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬