গাছ রোপনের পর ট্রি মনিটরিং অ্যাপ ব্যবহার করা হবে: ডঃ সাইমুম পারভেজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
গাছ রোপনের পর ট্রি মনিটরিং অ্যাপ ব্যবহার করা হবে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডঃ সাইমুম পারভেজ। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকারি উদ্যোগে গাছ রোপন করে মনিটরিং না হলে ব্যবস্থা নেয়া হবে। কোথাও অনিয়ম হচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে। শিবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বন বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম ও শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ডা. নাহিদুজ্জামান সুমনসহ অন্যরা।





















