শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীসহ জেলায়-জেলায় বিক্ষোভ
- আপডেট সময় : ০৬:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
এইচএসসি পরিক্ষার্থীদের নিয়ে বিরুপ মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীসহ জেলায়-জেলায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বগুড়া, ময়মনসিংহ ও বরিশালে বিক্ষোভের সময় ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে তারা। এসময় অভ্যান্তরীণ ও আন্তঃজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। দাবি আদায় না হওয়া তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে। রাতের মধ্যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আল্টিমেটামও দিয়েছে তারা।
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকালে বগুড়ার বিভিন্ন স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এমন স্লোগান দেয় ছাত্ররা। সকাল থেকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সাতমাথায় জড়ো হয়। বেলা ১১টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে চলা এ কর্মসূচির কারণে শহরের প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বোর্ডস্ট্যান্ডার্র প্রশ্নপত্রসহ ৬ দফা দাবীতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। তারা প্রায় দুই ঘন্টা সড়কসঅবরোধ করে রাখে। পরে দুপুর সোয়া দুইটায় অবরোধ তুলে নেয় পরিক্ষার্থীরা। সকাল ১১ টার দিকে বরিশালের বিভিন্ন কলেজরর এইচএসসি পরিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে বেলা সোয়া ১২ টার দিকে শিক্ষা বোর্ডের সামনে নথুল্লাবাদ সংলগ্ন ঢাকা-বরিশাল মহানগর অবরোধ করে শিক্ষার্থীরা। অবরোধের ফলে ঢাকা-বরিশাল সড়কের দু’ধারে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা। সকাল থেকে নগরীর টাউন হল মোড়ে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করে তারা। বিক্ষোভে শিক্ষামন্ত্রীকে নিয়ে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা জানান, দেশে চলমান বন্যা পরিস্থিতিতে অনেক এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেয়া হলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবে।























