দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা
- আপডেট সময় : ০৬:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী দুই থেকে তিন দিনে সিলেট, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বাড়তে পারে পানি।
পূর্বাভাস অনুযায়ী, সাঙ্গু, মাতামুহুরী, মনু, খোয়াই, ধলাই ও কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টে পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারতীয় অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের নদী অববাহিকায় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের নিম্নাঞ্চলেও পানি বাড়ার আশঙ্কা রয়েছে। উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়ে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের কিছু এলাকা প্লাবিত হতে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কন্ট্রোল রুম চালু করেছে।


























