রূপগঞ্জে ময়লা-আবর্জনা ফেলার স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়ক দখল করে ময়লা-আবর্জনা ফেলার স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সাথে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, মহাসড়কের পাশে ময়লা ফেলার পুনরাবৃত্তি রোধে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ডাম্পিংয়ের জন্য নির্দিষ্ট জমির ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও জানান, এসব বর্জ্য রিসাইকেল করে জৈব সার ও মিথেন গ্যাস উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের। কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশন যেন মহাসড়কের পাশে ময়লা না ফেলে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি। এছাড়া, আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ চলছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।























