০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ক্রিকেটার নাঈমকে হেনস্থার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ১৫৯৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নেয়া এবং থানায় হেনস্থার ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী প্রত্যাহারের এ আদেশ দেন। তিনি জানান, খুলশী থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে এই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। শুক্রবার রাতে সাময়িক বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরী। এ ঘটনায় পুলিশের সোর্স সোহেলকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার।

জানা গেছে, ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহরে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। কিন্তু লোকাল বয়কেই নিজ শহরে পড়তে হয় চরম হেনস্তা মুখে। শুক্রবার রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে তাকে বহনকারী অটোরিকসা থামায় পুলিশ ও সাদা পোশাকে থাকা কয়েকজন।

ক্রিকেটার পরিচয় দেয়ার পরও কোনো কথা না শুনে তাঁকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করা হয়। আঘাত করা হয় নির্মমভাবে। থানায় নেয়ার পরও পড়তে হয় চরম হেনস্থার মুখে। এ ঘটনায় তিনজনকে আসামি করে খুলশি থানায় মামলা করেছে নাঈমের পরিবার।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্রিকেটার নাঈমকে হেনস্থার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

আপডেট সময় : ০৫:০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬