গণমাধ্যমের চাটুকারিতা ও ব্যবসা কেন্দ্রীক হয়ে পড়াটা উদ্বেগজনক : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০২:৫২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বিগত সরকারের আমলে দেশের অনেক গণমাধ্যম চাটুকারিতায় জড়িয়ে পড়েছিলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে টেনে তুলে সত্যিকারের সাংবাদিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংবাদমাধ্যমের একটি বড় অংশ এখন ব্যবসাকেন্দ্রিক হয়ে পড়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় উদ্বেগের বিষয়। মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, গণমাধ্যমকে ব্যবসাভিত্তিক না হয়ে মুক্তভাবে কাজ করতে হবে।
সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে গণমাধ্যম অন্ধকারে চলে গিয়েছিল, সেখান থেকে সংবাদমাধ্যমকে মুক্ত করেছিলেন জিয়াউর রহমান। অনুষ্ঠানে অন্য বক্তারা দেশের অর্থনীতি ও বাংলাদেশী জাতীয়তাবাদের উন্মেষ ঘটানোয় জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন।























