সরকারকে বেকায়দায় ফেললে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : রিজভী
- আপডেট সময় : ০৮:০১:২০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সরকারকে বেকায়দায় ফেললে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে আশঙ্কা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিরোধী দলকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, মব কালচার তৈরি করে গণতন্ত্রবিনাশী কাজ করছে একটি দলের বটবাহিনী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান চালক দল।
দোয়া মাহফিলে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম জানান ,রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান বন্ধ করার কোনো পরিকল্পনা নেই সরকারের।
আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,সরকারের বিরুদ্ধে এখনও চক্রান্তের জাল বিস্তার করার চেষ্টা চলছে।
মতপ্রকাশের স্বাধীনতার নামে কুৎসা রটানোর নিন্দাও জানান রুহুল কবির রিজভী।

















