শিশু রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৬:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
শিশু রামিসার হত্যাকারীকে দ্রুততম সময়ে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সাথে সমাজ থেকে অপরাধ দূর করতে আরও কার্যকর আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন তিনি।
সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শের এ বাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশন আয়োজিত এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে তাকে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব দেওয়া হলে তিনি সম্মতি জানান। ফাউন্ডেশনটি এদিন দেশের বিভিন্ন জেলার ২০টি এতিমখানার সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করে। সাংবাদিকদের প্রশ্নে এনসিপি নেতা পাটোয়ারীর ওপর হামলার বিষয়ে মন্ত্রী বলেন, পত্রিকায় দেখেছেন তবে পূর্ণাঙ্গ তথ্য এখনো পাননি। প্রয়োজনে পরবর্তীতে বিস্তারিত তুলে ধরবেন বলেও জানান।























