চাঁদপুরে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদন্ড
- আপডেট সময় : ১২:৩৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরিফ হোসেন বেপারী নামে যুবককে মৃত্যুদন্ড, এক লাখ টাকা জরিমান এবং অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত মো. কামাল হোসাইন এই রায় দেন। হত্যার শিকার ওয়াসিম উপজেলার শিকিরচর গ্রামের বেপারী বাড়ির মৃত সাহেব আলী বেপারীর ছেলে। তিনি পেশায় ট্রলি চালক ছিলেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আরিফ হোসেন বেপারী একই বাড়ির তৈয়ব আলী বেপারীর ছেলে। মামলার বিবরণ থেকে জানা গেছে, মিজানুর রহমান ওরফে বালু মিজান পরিবারের সাথে হত্যার শিকার ওয়াসিম পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় ২০২০ সালের ২৯ জুন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মিজানুর রহমান ফোন করে ওয়াসিমকে ঘর থেকে ডেকে নিয়ে রাতের কোন এক সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বাড়ির পাশের সেচ প্রকল্পের বাধের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়। পরদিন সকালে তার মরদেহের সন্ধান পায় পরিবার। এই ঘটনায় ৩০ জুন মতলব উত্তর থানায় ওয়াসিমের মা জাহানারা বেগম বাদী হয়ে ৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।

























