স্বাধীন গণমাধ্যম ছাড়া কোনো সভ্য দেশ এগিয়ে যেতে পারে না : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
- আপডেট সময় : ০৭:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
স্বাধীন গণমাধ্যম ছাড়া কোনো সভ্য দেশ এগিয়ে যেতে পারে না। তাই সমন্বিত গবেষণা এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সঙ্গে নিয়ে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনার কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন।
দুপুরে ক্যাবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ – কোয়াব আয়োজিত আন্তর্জাতিক ক্যাবল টিভি, ব্রডকাস্টিং এন্ড কমিউনিকেশন এক্সেপো-২০২৬ উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, এমন একটি গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করতে হবে, যাতে কোনো সরকারই নিজেদের এজেন্ডা বাস্তবায়নের সামাজিকমাধ্যম, টেলিভিশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। পাশাপশি ক্যাবল অপারেটরদের সমস্যা সমাধানেও সরকার পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে কাজ করবে বলে জানান তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ ও সম্ভাবনার কথা তুলে ধরে তথ্য মন্ত্রী বলেন, মানুষের পাশাপাশি এখন এআইও বড় ভূমিকা রাখছে। আধুনিক এই প্রযুক্তিকে শৃঙ্খলার মধ্যে আনা না গেলে ভবিষ্যতে নতুন সংকট তৈরি হতে। এ খাতের সংশ্লিষ্টরা পাইরিসি বন্ধে সরকারের পূর্ণ সহযোগীতা কামনা করেন। পাশাপাশি একটি গ্রহণযোগ্য “মিউচ্যুয়াল পলিসি” গড়ে তোলার ওপর জোর দেন তারা।
























