পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সকাল ৯ টায় ঢাকা পঞ্চগড় মহাসড়কের বোদা বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং স্থানীয় সূত্রে জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা গেটলক একটি গাড়ি বোদা বাইপাস মোড়ের কাছে আসলে দাঁড়িয়ে থাকা এক যাত্রী গাড়িতে উঠার জন্য ইঙ্গিত করেন। এসময় বাস চালক থামানোর চেষ্টা করলে ব্রেক জ্যাম হয়ে গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় গেটে দাঁড়িয়ে থাকা সুপারভাইজার পড়ে গিয়ে পেরে নিজের গাড়ির চাকায় পিষ্ট হন। ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। নিহত সুপারভাইজারের নাম শান্ত ইসলাম। এ ঘটনায় হুমরি খেয়ে আহত হন আরো কয়েকজন যাত্রী। আহতরা বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।





















