মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না : ফজলুর রহমান
- আপডেট সময় : ০৮:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র সংসদ সদস্য ফজলুর রহমান। বিকেলে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জামায়াত আমিরকে লক্ষ্য করে এমন মন্তব্য করেন তিনি।
ফজলুর রহমানের এমন বক্তব্যের সংসদে বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের শান্ত করেন।হট্টগোল চলাকালে ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করলে দ্বিগুণ অপরাধ করছেন। আর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করতে সরকার ব্যাপক ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করার কারনে চাঁদাবাজি দখল হ্রাস পেয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকরণে আরো ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই, ৫’শ এ এসপি ও ৪০০ সার্জেন্টের পদ সৃজন কার্যক্রম চলমান রয়েছে।




















