প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন নোয়াবের নেতারা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেছেন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- নোয়াবের নেতারা। বৈঠকে সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়।
বৈঠক শেষে নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, সংবাদপত্র শিল্প বর্তমানে অর্থনৈতিক চাপসহ নানা সংকটের মধ্যে রয়েছে। এসব বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে কথা শুনেছেন এবং বেশকিছু দাবি-দাওয়ার বিষয়ে একমত হয়েছেন। তবে কিছু বিষয় বাস্তবায়নে সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ তুলে ধরলে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, তিনি আগের সরকারগুলোর পথ অনুসরণ করবেন না বরং উদার গণতন্ত্রের পথে এগোতে চান। এ অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন নোয়াব নেতারা।























