দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরলো টাইগাররা।
মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি কিউই ব্যাটাররা। ৪৮ ওভার ৪ বলে সব ক’টি উইকেট হারিয়ে মাত্র ১৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১০২ বলে ৮৩ রান করেন নিক কেলি। মুহাম্মদ আব্বাসের ব্যাট থেকে আসে ১৯ রান। ১৮ রানে অপরাজিত থাকেন নাথান স্মিথ। ইনিংস লম্বা করতে পারেননি ডিন ফক্সফর্ট ও জশ ক্লার্কসন। টাইগারদের হয়ে একাই পাঁচ উইকেট নেন নাহিদ রানা। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকার করেন পেসার নাহিদ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাইফ হাসানের উইকেট হারিয়ে হোঁচট খায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৮ রান করে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ১২০ রানের বড় জুটি গড়েন ওপেনার তানজিদ হাসান তামিম। ৭৬ রানে আউট হন তামিম। ৭১ বলে ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন শান্ত। শেষদিকে অধিনায়ক মেহেদী মিরাজের ৮ ও তৌহিদ হৃদয়ের ৩০ রানের অপরাজিত ঝড়ো ব্যাটিংয়ে ৮৭ বল হাতে রেখে সহজ জয় পায় বাংলাদেশ।

























