রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে চায় প্রধানমন্ত্রী তারেক রহমান : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৯০৮ বার পড়া হয়েছে
তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকালে দেশব্যাপী টিকা কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, বর্তমানে দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে সেই সংকটের জন্য দায়ী বিগত স্বৈরাচারী আওয়ামী সরকার। এই রাষ্ট্র এবং রাজনীতিকে সংস্কার করতে না পারলে চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা যাবে না। দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকলেও বিগত সরকার হীন ব্যবসার স্বার্থে গ্যাস উত্তোলনের কোনো কর্মসূচি না নিয়ে জ্বালানি আমদানি-নির্ভর একটি রুটিন তৈরি করেছিলো। আজকে দেশে নিজস্ব গ্যাস উৎপাদনের সক্ষমতা থাকলে হরমুজ প্রণালীর এই সমস্যায় পড়তে হতো না বলেও জানান তিনি।



























