ওমান থেকে ৩৫ হাজার টন ডিজেলবাহী জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
- আপডেট সময় : ০৮:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ওমান থেকে ৩৫ হাজার টন ডিজেল নিয়ে ভোরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে একটি জাহাজ। এছাড়া ৬৬ হাজার টন ডিজেল নিয়ে আরো দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। সব মিলিয়ে তিন জাহাজে মোট ১ লাখ ১ হাজার টন ডিজেল রয়েছে।
জাহাজগুলোর স্থানীয় এজেন্ট জানায়, লাইবেরিয়ার পতাকাবাহী গোল্ডেন হরাইজন জাহাজটি ওমান থেকে ৩৫ হাজার টন ডিজেল নিয়ে ভোরে বহির্নোঙরে পৌঁছায়। এছাড়া এফপিএমসি-৩০ নামে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ, মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল এবং ভারত থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে প্যাসিফিক ইন্ডিগো নামে লাইবেরিয়ার পতাকাবাহী দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। দেশে জ্বালানি সরবরাহের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টরা জানান, এসব জাহাজ থেকে দ্রুত তেল খালাসের জন্য আগে থেকেই লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। তাই জাহাজ আসার পরপরই দ্রুত তেল খালাস করা হচ্ছে। আগামী তিন দিনে আরও দুটি জাহাজে ৩৩ হাজার টন ডিজেল ও ৩৪ হাজার ৬শ’ টন জেট ফুয়েল দেশে আসার কথা রয়েছে।






















