বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে কাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে কাল। সিরিজ জয় আর সিরিজে ফেরার ভিন্ন দুই সমীকরণ নিয়ে মাঠে নামবে দু’দল। মিরপুরে সকাল ১১টায় শুরু হবে ম্যাচ।
প্রথম ম্যাচে হোম কন্ডিশনের সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। বাজে হারে সিরিজ হারের শঙ্কায় স্বাগতিকরা। বৃথা গেছে সাইফ হাসান-তাওহীদ হৃদয়দের প্রতিরোধ। যদিও সিরিজে ফেরার ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রস্তুত টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটসম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তাই ছন্দে ফেরার অপেক্ষায় তানজিত তামিম-নাজমুল শান্ত-মেহেদী মিরাজরা। দ্বিতীয় ওয়ানডেতে একাদশে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে। ফেরার সম্ভবনা আছে মোস্তাফিজুর রহমানের। অন্যদিকে, জয়ের ধারা ধরে রাখতে চায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় সফরকারীরা।






















