আইসিইউসহ বহু সেবা কাগজে-কলমে, হাসপাতালে নেই বাস্তব অস্তিত্ব : জামায়াত আমির
- আপডেট সময় : ০৯:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অভিযোগ, আইসিইউ’র মতো অনেক কিছুই কাগজে-কলমে আছে, তবে অনেক হাসপাতালে এর অস্তিত্ব নেই। হাম আক্রান্ত রোগিদের খোঁজখবর নিয়ে রাজধানীর শিশু হাসপাতালে গণমাধ্যমের সাথে তিনি কথা বলেন। এরপর ফিলিং স্টেশন পরিদর্শন শেষে জামায়াত আমিরের অভিযোগ, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে … জ্বালানি তেলের সংকট নেই। অথচ, পাম্প কর্তৃপক্ষের কথায় বোঝা যাচ্ছে সরকারের কথা সত্য নয়।
হাম আক্রান্ত রোগিদের খোঁজখবর নিতে শনিবার রাজধানীর শিশু হাসপাতালে যান, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
পরিদর্শন শেষে তিনি বলেন, সংসদে প্রশ্ন করা হলে সরকারের দায়িত্বপ্রাপ্তরা বলেন হামের চিকিৎসার জন্য আইসিউ রয়েছে। কিন্তু বাস্তবে বেশিরভাগ কেন্দ্রেই এর অস্তিত্ব নেই।
এরপর আসাদগেটে দুটি ফিলিং স্টেশনে পরিদর্শন করেন বিরোধীদলীয় নেতা। কথা বলেন গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষের সঙ্গে।
জামায়াত আমিরের অভিযোগ, সরকার সংকট নেই বললেও পাম্প কর্তৃপক্ষ বলছে বিপরিত কথা। সংসদে দাঁড়িয়ে অসত্য তথ্য দেয়া, জাতির জন্য লজ্জাজনক।
গাজীপুরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এক তরুণী অপহরণ হয়েছে। দ্রুত উদ্ধারে, সরকার প্রধানের হস্তক্ষেপ চান তিনি।
নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও চাঁদাবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন জামায়াতে ইসলামীর আমীর।




















