কাল শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ
- আপডেট সময় : ০৯:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। মিরপুরে ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।
নতুন সভাপতি তামিম ইকবালের কমিটির অধীনে প্রথম সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। এই সিরিজ নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক মেহেহী হাসান মিরাজ। সিরিজের আগে হাতে যথেষ্ট সময় থাকায় নিজেদের ভালো ভাবে জালিয়ে নিয়েছে ক্রিকেটাররা। ঘরের মাঠে টানা দুই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষের দারুণ কিছুর অপেক্ষায় টাইগাররা। এদিকে প্রায় ৩ বছর পর বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ড দল। দলের বড় বড় তারকারা লিগে খেলায় দ্বিতীয় ও তৃতীয় সারির দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে কিউইরা। তাই সাদা বলের দুই সংস্করণেই এই সফরে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। কিন্তু এই দল নিয়েও কোচ রব ওয়াল্টার বেশ আত্মবিশ্বাসী। তিন ম্যাচের এ সিরিজে প্রথম দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের। তৃতীয় ও শেষ ম্যাচটি চট্টগ্রামে। তিনটি ম্যাচই শুরু হবে বেলা ১১টায়। এরপর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে দু’দল।






















