বনানীতে কাপড়ের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ২০৫৩ বার পড়া হয়েছে
আজ বুধবারা ১৫ এপ্রিল আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর রোডের ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ভবনের ১১ তলায় কাপড়ের গোডাউন রয়েছে। মাগরিবের আজানের পর আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে আগুন কম থাকলেও এখন তা বেড়ে গেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সময় সংবাদকে জানান, খবর পাওয়ার পর পৌনে ৭টায় বারিধারার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কিছুক্ষণ পর আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। বর্তমানে আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।



























