বাংলা নববর্ষকে বরণ করে নিতে চট্টগ্রামে চলছে জোর প্রস্তুতি
- আপডেট সময় : ০৪:১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
বাংলা নববর্ষকে বরণ করে নিতে চট্টগ্রামে চলছে জোর প্রস্তুতি। সিআরবি, ডিসি হিলসহ বড় আয়োজনগুলোকে প্রানবন্ত করতে আয়োজকরা নিয়েছেন নানা প্রস্তুতি। এছাড়া বৈশাখী শোভাযাত্রাকে বর্ণিল করতে চলছে শেষ মুহূর্তের কাজ। নেয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।
নব আনন্দে জেগে উঠার বার্তা নিয়ে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রামবাসী। চলছে বর্ণিল সব রঙে মুখোশ তৈরীর শেষ মুহূর্তের কাজ। তুলির নিপুণ আঁচড়ে আর রঙের বৈচিত্র্যে মুগ্ধতা ছড়াচ্ছে মুখোশগুলো। ককশিটেও চলছে প্রতিকৃতি তৈরী।
নানা রংয়ের আভায় পহেলা বৈশাখকে বর্ণিল করতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিরামহীন চলছে প্রস্তুতি। বিশ্বাস- বৈশাখের এই রঙে মুছে যাবে সব জীর্ণতা।
চট্টগ্রামের সিআরবিতে অনুষ্ঠিত হবে বৈশাখ বরণের সবচেয়ে বড় আয়েজন। এছাড়া এতো বছর শুধু চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বৈশাখী আয়োজন করতো জেলা প্রশাসন। এবার ডিসি হিলের বৈশাখী আয়োজনেও যুক্ত হয়েছেন তাঁরা।
এছাড়া নগরীর বিভিন্ন স্থানে বর্ষবরণের আয়োজন করেছে সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন।























