০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সিলেটে সেচ ব্যবস্থার আধুনিকায়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৯:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ১৫৪২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট অঞ্চলে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়িয়ে সেচ ব্যবস্থার আধুনিকায়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। নদী, পাহাড়ি ছড়া ও খালের পানি ব্যবহারের ফলে কমছে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা, তেমনি অনাবাদি জমি আসছে চাষের আওতায়। এতে খাদ্যশস্য উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।

প্রকৃতি ও পাহাড় ঘেরা সিলেট। একসময় পানির অভাবে বিশাল এলাকা অনাবাদি থাকলেও এখন চিত্রটা ভিন্ন। নদী, খাল আর পাহাড়ি ছড়ার পানিকে কাজে লাগিয়ে করা হচ্ছে সেচ কার্যক্রম। বিএডিসি’র এই উদ্যোগে এক ফসলী জমি রূপ নিচ্ছে দো-ফসলিতে।

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে আধুনিক সেচনালা তৈরি করা হচ্ছে, মাটির নিচ দিয়ে, যাতে জমির অপচয় না হয়। সেচযন্ত্র স্থাপনে আগ্রহ বাড়ছে কৃষকের।

দীর্ঘমেয়াদী সুফল পেতে হলে, এই ধারা বজায় রাখা জরুরি। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য। ভূ-উপরিস্থ পানির ব্যবহার পরিবেশবান্ধব ও সাশ্রয়ী।

পরিসংখ্যান বলছে, এ প্রকল্পে নতুন করে প্রায় ১৭ হাজার ১৯ হেক্টর জমি আবাদের আওতায় আসবে। ফলে প্রতি বছর সিলেট অঞ্চলে খাদ্যশস্যের উৎপাদন প্রায় ৩৫ শতাংশ বাড়ার আশাবাদ সংশ্লিষ্টদের।

আগামী ৫ বছরে সিলেট বিভাগের ৪০টি উপজেলায় ১৯৮টি সেচযন্ত্র স্থাপন করা হবে। বাস্তবায়ন হলে সিলেট অঞ্চলের কৃষিতে আসবে নতুন গতি, আর সমৃদ্ধ হবে সামগ্রিক খাদ্য ভাণ্ডার- এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে সেচ ব্যবস্থার আধুনিকায়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার

আপডেট সময় : ০৯:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬