১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

আবু সাঈদ হত্যা মামলার রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা ও মা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ২০২০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ডের আদেশ হলেও রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা ও মা। রংপুরে অবস্থানরত পরিবারের সদস্যদের অভিযোগ, মূল অপরাধীরা রয়ে গেছে আড়ালে।

ট্রাইব্যুনালের রায়ে সাবেক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণার পরই ক্ষোভ ও হতাশা প্রকাশ করে রংপুরে আবু সাঈদের পরিবার। বাবা মকবুল হোসেন বলেন, মূল অপরাধীরা পার পেয়ে গেছে। ন্যায়বিচার অধরাই রয়ে গেছে।

মা মনোয়ারা বেগমের কণ্ঠেও ছিল গভীর হতাশা ও ক্ষোভ। তিনি বলেন, এই রায়ে তার সন্তানের আত্মা শান্তি পায়নি।

মামলার সাক্ষী ও আবু সাঈদের চাচাতো ভাই রুহুল আমিন অভিযোগ করেন, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনেককেই দায়মুক্ত রাখা হয়েছে।

এই মামলায় অভিযুক্ত ৩০ জনের মধ্যে সাবেক উপাচার্যসহ ২৪ জন এখনো পলাতক। পরিবারের দাবি, দ্রুত পলাতক আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে নিশ্চিত করতে হবে পূর্ণাঙ্গ বিচার।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আবু সাঈদ হত্যা মামলার রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা ও মা

আপডেট সময় : ০৮:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬