সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ১৮২১ বার পড়া হয়েছে
আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। বুধবার সকালে নির্বাচন কমিশনে তফসিল ঘোষণা করেন তিনি।
সচিব আখতার আহমেদ জানান, সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য ২১ এপ্রিল ইসি ভবনে মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে। রিটার্নিং অফিসার, মনোনয়নপত্র বাছাই করবেন ২২ ও ২৩ এপ্রিল। আপিল আবেদন ২৬ এবং আপিল নিষ্পত্তি- ২৭ ও ২৮ এপ্রিল। এছাড়াও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ করা হবে ৩০ এপ্রিল। এসময়, বগুড়ায়-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ এ সাধারণ নির্বাচন ঘিরে এখন পর্যন্ত সব ঠিক আছে বলেও জানান ইসি সচিব আখতার আহমেদ।






















