দিনাজপুরের ১৩ উপজেলায় আগেভাগেই জমে উঠেছে ঈদবাজার
- আপডেট সময় : ১০:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দিনাজপুরের ১৩টি উপজেলায় বেশ আগেভাগেই এবার জমে উঠেছে ঈদবাজার। ব্যবসায়ীদের দম ফেলার ফুরসত নেই। রঙ, নকশা আর নতুন নতুন ডিজাইনের সমাহারে সাজানো দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে প্রতিদিন। নতুন সরকারের স্থিতিশীল পরিবেশে এবার ব্যবসা ভালো করার আশাবাদ ব্যবসায়ীদের।
দিনাজপুরের প্রতিটি উপজেলা শহরে এবার কিছুটা আগেভাগেই জমে উঠেছে ঈদের বাজার। রঙ, নকশা আর নতুন নতুন ডিজাইনের সমাহারে সাজানো দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে প্রতিদিন। ব্যবসায়ীদের দম ফেলার ফুরসত নেই। তবে বাড়তি দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া।
এদিকে নির্ধারিত দামের দোকানগুলোতে মিলছে কিছুটা স্বস্তি। নিজের কিংবা পরিবারের সদস্যদের জন্য পছন্দের পোশাক কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা।
এদিকে, অর্ডারের চাপে টেইলারিং হাউসগুলো নতুন কাপড় নেয়া বন্ধ করে দিয়েছে। রাতদিন খেটেও ঈদের আগে ডেলিভারি দিতে হিমশিম খাচ্ছেন কারিগররা।
নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের কাপড় দিয়ে দোকান সাজানোর কথা জানান ব্যবসায়ীরা।
চাঁদরাতের আগ পর্যন্ত দিন যত গড়াবে, ততই জমজমাট হবে ঈদের বাজার। তীব্র ভিড়, মানুষের হাসি আর বেচাকেনার কোলাহল মিলিয়ে তৈরি হবে উৎসবের নিজস্ব ছন্দ। নতুন সরকারের প্রথম ঈদ-উৎসব সবার জন্য আস্থা ও আশার সূচনা, যেখানে আনন্দ আর ব্যবসা মিলেমিশে রচনা করছে এক ‘উইন-উইন’ পরিবেশ।





















