গুম-খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ
- আপডেট সময় : ০৯:৪২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
শতাধিক গুম ও খুনের অভিযোগে করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ হয়।
এর আগে প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া তার জবানবন্দিতে, জিয়াউল আহসানকে হত্যাকারী হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগে থাকায় তাকে প্রমোশন দিতে তিনি রাজি হননি। এদিকে, একই ট্রাইব্যুনালে রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে মামলায়ও সাক্ষ্যগ্রহণ হয়। মামলার আসামি বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম, এবং পুলিশের সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও ওসি মশিউর রহমান। এছাড়া, ট্রাইব্যুনাল-২ এ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এ মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক।



















