পরিবার ছেড়ে ঢাকার শিক্ষাঙ্গনে বন্ধু ও সহপাঠীদের সাথে ইফতারে ভিন্ন আবহ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকায় বসবাস অন্তত ১০ লাখ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। পরিবার-পরিজন ছাড়া মাহে রমজানে তাদের ইফতার হয় বন্ধু ও সহপাঠীদের সাথে। রমজানের শেষ বেলায় শিক্ষাঙ্গনে নেমে আসে ইফতারের এক ভিন্ন আবহ।
আঙ্গিনায় পড়ন্ত বেলার হলুদাভ-গোলাপী রোদ। পসরা সাজিয়েছে ইফতার বিক্রেতারা। সবুজ প্রাঙ্গণে একে-দুইয়ে জড় হচ্ছে শিক্ষার্থীরা। প্রস্তুতি ইফতারের..।
ক্যাম্পাসে দলবদ্ধ ইফতারের এই সংস্কৃতি পরিবার ছেড়ে দূরে থাকার বেদনা ভুলতে সাহায্য করে বলেও মনে করেন শিক্ষার্থীরা।
কারো কাছে ক্যাম্পাসের ইফতার সাম্যবাদ ও অসাম্প্রদায়িকতার প্রতীক।
মাহে রমজানে শুদ্ধতার বার্তা সবখানে ছড়িয়ে পড়বে- এমন প্রত্যাশাই এসব শিক্ষার্থীর।






















