চট্টগ্রামেও এখন চলছে ভোটের হিসেব-নিকেশ
- আপডেট সময় : ০৩:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
রাত পোহালেই নির্বাচন। সারাদেশের মত চট্টগ্রামেও এখন চলছে ভোটের হিসেব-নিকেশ। চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে মোট কক্ষ ১২ হাজার ১টি । ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন এই ব্যাপারে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।
সব জল্পনা-কল্পনা, শঙ্কা আর গুজবের অবসান ঘটিয়ে বৃস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন । রাত পোহালেই শুরু হবে ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে পালন করে রাষ্ট্রকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। চট্টগ্রামে নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজারের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে নেমেছে।
নির্বাচনী এলাকায় ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে বলে জানিয়ে চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তারা । তারা বলছেন ভোটগ্রহণ কর্মকর্তারা নিজ নিজ নির্বাচনী আসনের কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রস্তুত।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা জানান, মাঠপর্যায়ে প্রতিনিয়মিত তদারকি করা হচ্ছে। মাঠে থাকা কর্মকর্তাদের জনগণের সঙ্গে আরও বেশি যোগাযোগ রেখে ভয় ও আতঙ্ক দূর করা হচ্ছে ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭জন।























