জামায়াত ক্ষমতায় গেলে জমিদারি রাজনীতি প্রথার পরিবর্তন হবে : জামায়াত আমির
- আপডেট সময় : ০৭:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬০৮ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ শুধু মুসলমানদের নয়, এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল সকলের। আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে, দেশে জমিদারি রাজনীতি প্রথার যে প্রচলন রয়েছে, তার পরিবর্তন করা হবে। সকালে, নওগাঁয় এটিএম মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির অভিযোগ করেন, গেলো ৫ দিন ধরে ধারাবাহিকভাবে তার পুরোনো বন্ধুরা মিথ্যাচার প্রচারে লিপ্ত হয়েছেন। জামায়াত ক্ষমতায় গেলে শুধু বংশ পরম্পরায় নেতা নয়, বরং রিকশাচালকের মেধাবী সন্তানও যেন আগামীর প্রধানমন্ত্রী হতে পারে- সেই ব্যবস্থায় করা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে চায় জামায়াত। এছাড়া ঘুষ-দুর্নীতি বন্ধসহ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা নেয়া হবে বলে জানান আমির।
নওগাঁর জনসভা শেষে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির।

















