মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস বলা শুরু করেছে জামায়াত : সালাহউদ্দিন আহমদ
- আপডেট সময় : ০৮:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস বলা শুরু করেছে জামায়াত। আগামীতে হয়ত শুনতে হতে পারে তারাই মুক্তিযুদ্ধ করেছে, এমন মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন ফ্যাসিবাদের আবির্ভাব হবে।
কক্সবাজারে নিজ নির্বাচনি এলাকায় এক পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতের আমিরের বক্তব্য প্রসঙ্গে বলেন, যারা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা নিয়ে প্রশ্ন তোলে তারা নিজেদের নবরূপে মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।
এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পাকিস্তানি হানাদারদের সাহায্যকারীরা এখন স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করছে।
আর রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন অভিযোগ করেন,একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদী কৌশলে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
শুক্রবার ঘোষণা হতে পারে বিএনপির নির্বাচনি ইশতেহার বলেও জানান মাহদী আমিন।

















