একটি রাজনৈতিক দল নারীদের নিয়ে বাজে ভাষায় কথা বলে : তারেক রহমান
- আপডেট সময় : ০৭:২৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নারীদের নিয়ে বাজে ভাষায় কথা বলে। নির্বাচনের আগেই তারা অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মান-অপমান অপদস্থ ও হেয় করছে। এরা ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে। অর্ধেক জনগোষ্ঠীকে বাদ রেখে উন্নয়ন সম্ভব না। দুপুরে খুলনার খালিশপুরে প্রভাতি স্কুল মাঠে সমাবেশে এ সব কথা বলেন তিনি । তারেক রহমান বলেন, ৭১ সালেও এ দেশবাসী দেখেছে, তারা কীভাবে নারীদের নির্যাতন করেছে। যে দলের কাছে নারীরা নিরাপদ না, সে দলের কাছে দেশও নিরাপদ নয় বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান ।
সোমবার সকাল থেকেই নগরীর সবগুলো সড়কেই মিছিলের স্রোত ।ধানের শীষের শ্লোগানে হাজার-হাজার মানুষের গন্তব্য.. খুলনা খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ। সেখানেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা।
হাজারো মানুষের স্রোত এসে মিশে যায়, জনসমুদ্রে। বিএনপি চেয়ারম্যানের আগমনের আগে থেকেই সভাস্থলের মূল মঞ্চে বক্তব্য দিতে থাকেন স্থানীয় নেতারা। সবশেষে আসে, কাঙ্খিত সময়। বেলা ১২ টার পর সমাবেশে বক্তব্য দেন প্রধান অতিথি তারেক রহমান। বলেন, মানুষের সমর্থনে সরকার গঠন করতে পারলে বিএনপির প্রথম কাজ হবে দেশকে পুনর্গঠন করা।
একটি রাজনৈতিক দল নারীদের অসম্মান-অপমান অপদস্থ ও হেয় করছে। এরা ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে।
তারেক রহমান বলেন, ষড়যন্ত্র আবার শুরু করেছে। যারা নারী সমাজকে হেয় করছে, তারাই ষড়যন্ত্র করছে, ছলচাতুরী করছে।
জনগণের বঞ্চনা দূর করে বিএনপি শান্তিময় দেশ উপহার দেবে বলেও অঙ্গীকার করেন তারেক রহমান।












