জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর
- আপডেট সময় : ০৫:০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ২৪৫৩ বার পড়া হয়েছে
জুলাই সনদে অঙ্গীকার নামায় কিছু সংশোধনী আনা হয়েছে। দুই-একদিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হবে। এদিকে, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আগামী ১৫’র পরিবর্তে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। গেলো রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
বৈঠক শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। যদিও এর আগে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে, ১৫ অক্টোবর বিকেলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।


























