বিভিন্ন দেশের সাথে সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১০:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / ২১২১ বার পড়া হয়েছে
বিএনপি নেতারা কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের বিভ্রান্ত করে দেশে ফের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে বিএফইউজের প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। হাছান মাহমুদ আরো বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের পর বিএনপি নেতারা বলেছেন, সরকার নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। এবার চীন সফরের পর হয়তো বলবে চীনের কাছেও দেশ বিক্রি করা হয়েছে। আসলে বিশ্বের বিভিন্ন দেশের সাথে সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। জনগণকে বিভ্রান্ত করতে একের পর এক মিথ্যা বলছে তারা। জনগণ তাদের এই মিথ্যাচার ধরে ফেলেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ওমর ফারুক ও দীপ আজাদ বক্তব্য রাখেন।


























