সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল গাজী মনিরুজ্জামান বাচ্চু নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
- / ২০০২ বার পড়া হয়েছে
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকায় বাঘের আক্রমণে মৌয়াল গাজী মনিরুজ্জামান বাচ্চু নিহত হয়েছেন। সকালে এঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান বাচ্চু শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মনিরুজ্জামান বাচ্চু চলতি মাসের ২ তারিখে মধু আহরণে সুন্দরবনে যান। সকালে তিনি নোটাবেকী এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এসময় হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে গহীন বনে নিয়ে যেতে থাকে। মনিরুজ্জামানের সহকর্মীরা লাটি-সোটা নিয়ে বাঘের ওপর ঝাপিয়ে পড়ে তাকে বাঘের কাছ থেকে ছিনিয়ে নেয়। এরই মধ্যে তার মৃত্যু ঘটে। মৌয়ালদের কাছ থেকে সংবাদ পেয়ে বনবিভাগের লোকজন নোটাবেকী নামক স্থানে গিয়ে মরদেহটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।



























