এক দফা দাবিতে কাল ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ ডেকেছে বিএনপি
- আপডেট সময় : ১২:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ২০২৭ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে কাল ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি।
এ নিয়ে তৃতীয় দফায় হরতাল ও অষ্টম দফায় অবরোধ ডাকলো বিএনপি। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির ঘোষণা করেন।
এদিকে..সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে কারা নির্যাতিত ও সাজাপ্রাপ্ত বিএনপি নেতাদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করছে বিএনপি।জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি হচ্ছে।
গতকাল সন্ধ্যায় রাজধানীর শান্তিনগরে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সোহেলের এক আত্মীয়কে তুলে নেয়ার অভিযোগ করা হয়েছে। সোহেলের ব্যক্তিগত কর্মকর্তা সুমন হোসেন জানান, তানভীর আহমেদ নামে সোহেলের এক আত্মীয় ওই বাসায় আসছিলেন। পথে কয়েকজন ব্যক্তি তাকে আটকান। পরে তানভীরকে নিয়েই ১৫–২০ জন ব্যক্তি সোহেলের বাসায় আসেন।



























