আইনের ব্যত্যয় ঘটিয়ে বিএনপি নেতাদের জামিন দেয় হাইকোর্ট : আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
- / ১৯৯৭ বার পড়া হয়েছে
আইনের ব্যত্যয় করে হাইকোর্টে বিএনপি নেতাদের জামিন দেয়া হয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেছেন, মামলা চলার সময় কোনো মন্ত্রণালয়ই আদালতের কাজে হস্তক্ষেপ করে না।
সকালে আখাউড়া রেল স্টেশনে নেমে আইনমন্ত্রী আরো বলেন, মামলা আদালতে চলছে, আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে। জেলা জজ কোর্টের বিচারকের সঙ্গে তিন আইনজীবীর অসৌজন্যমূলক আচরণ প্রসঙ্গে আনিসুল হক বলেন, প্রধান বিচারপতির কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের জজ এবং অন্য বিচারকরা অভিযোগ করে ভিডিও পাঠিয়েছেন।এর পর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পরিষদ মিলনায়তনে কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত সভায় যোগ দিয়েছে বক্তব্য রাখেন তিনি। কসবা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























