বাড়ছে খাদ্য সংকট এবং মানবিক সহায়তার চাহিদা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৭১০ বার পড়া হয়েছে
ইউক্রেনে যুদ্ধ বাড়ছে এবং ছড়িয়ে পড়ছে দেশটির বিভিন্ন এলাকায়। এতে, বাড়ছে খাদ্য সংকট এবং মানবিক সহায়তার চাহিদা। এদিকে, রাজধানী কিয়েভের আশপাশের এলাকাগুলো পুনরায় দখলে নেয়ার দাবি করেছে ইউক্রেন।
জাতিসংঘের সংস্থাগুলো বলছে—ইউক্রেনে মানবিক সহায়তার চাহিদা দিন দিনই বাড়ছে। এ চাহিদা ছড়িয়ে পড়ছে ইউক্রেনজুড়ে। জাতিসংঘের প্রতিষ্ঠান– বিশ্ব খাদ্য কর্মসূচি- ডব্লিউএফপি বলছে, ইউক্রেনে খাদ্য সরবরাহ কমে গেছে। খাবার জোগাড় করাও এখন কষ্টকর হয়ে পড়ছে। এদিকে, গত ফেব্রুয়ারিতে রাশিয়ার সেনারা আক্রমণ শুরুর পর শনিবার প্রথমবারের মতো কিয়েভ ও এর পার্শ্ববর্তী অঞ্চল পুণরায় নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইউক্রেন। রুশ বাহিনী ইউক্রেনের পূর্বদিকে যুদ্ধের জন্য পুনরায় সংগঠিত হচ্ছে। কিয়েভের আশপাশের এলাকায়- ইউক্রেনের উত্তরাঞ্চলে ধ্বংস হওয়া রাশিয়ান ট্যাংক পড়ে থাকতে দেখা গেছে।























