আজিজ মার্কা নির্বাচন কমিশন বিএনপি’র পছন্দ : হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
আজিজ মার্কা নির্বাচন কমিশন বিএনপি’র পছন্দ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। দুপুরে কুষ্টিয়ার নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে একথা বলেন তিনি।
হানিফ অভিযোগ করেন, ভূয়া ভোটারের ঘাড়ে চড়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করতে চেয়েছিলো দলটি। ক্ষমতায় নিশ্চিত জানলে সেই নির্বাচন বিএনপির কাছে গ্রহণযোগ্য হয়। তাদের মিথ্যাচারে জাতি সবসময়ই বিভ্রান্ত হয় বলে মন্তব্য করেন মাহবুব উল আলম হানিফ। পরে, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে নারী ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।





















