সারাদেশে গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৭০৮ বার পড়া হয়েছে
ঢাকাসহ সারাদেশে চলছে গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম। সারা দেশে প্রায় ৮০ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাবেন। এছাড়া, স্কুল শিক্ষার্থীদের ৩০ অক্টোবর থেকে টিকা দেয়া শুরু হচ্ছে।
গণটিকা কর্মসূচির আওতায় ২৮ ও ২৯ সেপ্টেম্বর যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারাই আজ থেকে দ্বিতীয় ডোজ নিতে পারবেন। প্রথমবারের মতোই দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। এদিকে, ১২ থেকে ১৭ বছরের ছাত্রছাত্রীদের দেয়া হবে ফাইজারের টিকা। শুরুতে ঢাকা মহানগরে ১২টি কেন্দ্রের ৩৯২টি বুথে শুরু হবে এ কার্যক্রম।



























