নির্মানাধীন ভবন থেকে নেজাম পাশা নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের খুলশী এলাকার একটি নির্মানাধীন ভবনের নিচতলা থেকে নেজাম পাশা নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভোর ৫টার দিকে খুলশির জালালাবাদ এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জালালাবাদ এলাকার ভিআইপি রোডের পাশে নিজের পাঁচতলা নির্মাণাধীন ভবনের নিচ তলায় ব্যবসায়ী নেজাম পাশার মরদেহ পাওয়া যায়। এর আগে রোববার বিকেলে ভবনের কর্মচারিদের বেতন দিতে জন্য সেখানে যান তিনি। এরপর আর ফেরেননি। পরিবারের সদস্যরা ভোর রাতে ভবনের ভেতরেই তার মরদেহ শনাক্ত করে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রথমিকভাবে এটিকে হত্যাকান্ড হিসেবেই দেখছে পুলিশ।






















