০২:০২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

তদন্ত কর্মকর্তা চাইলে আনভীরকে যে কোন সময় গ্রেফতার করতে পারে : পিবিআই

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • / ১৫৯২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তদন্ত কর্মকর্তা চাইলে মুনিয়া হত্যা মামলার প্রধান আসামী- বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে যে কোন সময় গ্রেফতার করতে পারে বলে জানিয়েছেন পিবিআই প্রধান- বনজ কুমার মজুমদার। দুপুরে ঢাকার ধানমন্ডিতে পিবিআই হেডকোয়ার্টারে ছয় বছর আগের এক চাঞ্চল্যকর হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

২০১৫ সালে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ডে ঈগল পরিবহনের একটি বাসে মেলে এক নারীর মরদেহ। পরিচয় না পাওয়ায় মরদেহটি অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় দারুস সালাম থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।

শুরুতে প্রায় তিন মাস তদন্ত করে ব্যর্থ হয় থানা পুলিশ। এরপর তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। কিন্তু দীর্ঘ চার বছর তদন্ত করেও এর কুলকিনারা হয়নি। মামলাটি লোমহর্ষক ও চাঞ্চল্যকর হওয়ায় অবশেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় আদালত। পিবিআই তদন্তে নেমে দু’বছরেই এ ঘটনার রহস্য উন্মোচন এবং জড়িত এক আসামিকেও গ্রেফতারে সক্ষম হয়।

সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান আরো জানান, গুলশানের চাঞ্চল্যকর মুনিয়া হত্যা মামলায় তদন্তের স্বার্থে আসামীদের যে-কোন সময় গ্রেফতার করতে পারে তদন্ত কর্মকর্তা।

এদিকে আত্মহত্যার প্ররোচনার মামলা খারিজের পর, ৮ সেপ্টেম্বর বসুন্ধরা গ্রুপের এমডিসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের মামলা করেন মুনিয়ার বোন। এরপর আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তদন্ত কর্মকর্তা চাইলে আনভীরকে যে কোন সময় গ্রেফতার করতে পারে : পিবিআই

আপডেট সময় : ০৮:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১