আলাদা সড়ক দুর্ঘটনায় নওগাঁ ও পাবনায় তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৬২৭ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় নওগাঁ ও পাবনায় তিনজন নিহত হয়েছে।
নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর নামক স্থানে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষে দুই চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকালে মালটা বোঝায় একটি পিকআপ ভ্যান রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলেই পিকআপ চালক শামীম আহমেদ ও মোটরসাইকেল আরোহী সানারুল ইসলাম নিহত হয়।
………
এদিকে, পাবনার চাটমোহরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে একজন নিহত হয়েছেন। এসময় আহত হন দুইজন। ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বগুড়া থেকে গাছের চারা কিনে ট্রাকযোগে পাবনায় ফেরার পথে চাটমোহরের মুলগ্রাম কায়েমখোলা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।




















