৯ মাসের সন্তানকে খুন করে গৃহবধূর আত্মহত্যা
- আপডেট সময় : ১২:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়া শহরের থানাপাড়া বাঁধ এলাক ৯ মাসের ছেলে সন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ভোরে ওই এলাকা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘরে মায়ের লাশ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। একই সঙ্গে পাশে বিছানায় ছিল ৯ মাসের শিশু জীমের মরদেহ।
এলাকাবাসী জানায়, গড়াই নদী সংলগ্ন থানাপাড়া পুরাতন বাঁধে স্বামী রতনের বাড়িতে বসবাস করতেন আকলিমা খাতুন। স্বামীর বাড়ির পাশেই বাবা মাজেদ আলীর বাড়ি। স্বামীর বাড়িতে সংস্কার কাজ করায় মঙ্গলবার রাতে বাবার বাড়িতে ৯ মাসের শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোরে এলাকাবাসী আকলিমার ঘরে ঢুকে দেখতে পান আকলিমার মরদেহ ঝুলছে। এ সময় পাশেই বিছানায় শিশু জীমের মরদেহ পড়ে আছে। পরে তাৎক্ষনিকভাবে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন। এ খবর পেয়ে পুলিশ মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, আকলিমা তার শিশু ছেলেকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।




















