সংসদে স্বাস্থ্যমন্ত্রীর কর্মকান্ড নিয়ে বিরোধীদলের কঠোর সমালোচনা
- আপডেট সময় : ০৬:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
সব ধরনের সমালোচনাকে ইতিবাচকভাবে নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গঠনমূলক সমালোচনা তাকে আরও শক্তিশালী করে বলে সংসদে দেয়া বক্তৃতায় জানান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যসেবা সম্পর্কে কঠোর সমালোচনা করে জাতীয় পার্টি, বিএনপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার শুরু হয় সংসদ অধিবেশন। শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিলের উপর বিরোধী দলীয় সংসদ সদস্যদের জনমত যাচাইয়ের আলোচনায় অংশ নেন জাতীয় পার্টি, বিএনপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। এসময় স্বাস্থ্যসেবা নিয়ে কঠোর সমালোচনা করেন তারা।
পরে, বিভিন্ন অভিযোগের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময়, সঠিক সমালোচনাকারীদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের তথ্য দিয়ে বিএনপি শাসনামলের স্বাস্থ্যখাতের চিত্রও তুলে ধরেন তিনি।
দুই একদিনের মধ্যে বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপন করা হবে বলেও জানান, স্বাস্থ্যমন্ত্রী।






















